মহাসমাবেশ থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে অবস্থান করবেন বিএনপি নেতারা।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় এ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সরকার পতনের এক দফা দাবিতে শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ করছে দলটি। এরই অংশ হিসেবে একই দাবিতে অবস্থান কর্মসূচি দিল দলটি। বিএনপির যুগপৎ আন্দোলনের সহযাত্রী গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির সমমনা ১২–দলীয় জোটও একই কর্মসূচি ঘোষণা করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.