
উত্তরাঞ্চলে কয়েক দিনের টানা বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। তিস্তার পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে। এতে করে ওই অঞ্চলে নতুন করে বন্যার শঙ্কায় দেখা দিয়েছে।
এতে করে তিস্তাপাড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। পাশাপাশি তিস্তার চর এলাকায় কয়েক হাজার একর আমন ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
বুধবার (১২ অক্টোবর) রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৫২.৫২ সেন্টিমিটার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার দশমিক ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, সকাল থেকে সারাদিন তিস্তার পানি প্রবাহ কম থাকলেও রাত ৯টা থেকে তিস্তার পানি বিপদসীমার দশমিক ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়েছে। তবে ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.