আবারো পদ্মা নদীতে প্রবল স্রোতে বেড়ে যাওয়ায় কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সাফায়েত আহম্মেদ দৈনিক ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরোও জানান, ৪৭দিন বন্ধ থাকার পর গত সোমবার থেকে দিনের বেলার ৫টি ফেরি শিমুলিয়া-বাংলাবাজার কুটে চলাচল করছিলো। আজ সোমবার (১১ অক্টোবর ) বেলা সাড়ে ১২টার পর পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তি ঘোষনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধ থাকিবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.