ব্যাটারিচালিত রিকশা চালাতে দেওয়াসহ বেশকিছু দাবিতে সড়ক অবরোধ করেছেন চালকরা। আজ শনিবার (২৬ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডের মাথায় অর্ধশতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক সড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বাড্ডা লিংক রোডের মাথায় অর্ধশতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক সড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।
এর আগে রোববার (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভায় সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.