
এন,এম,সজীব (দিনাজপুর) স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ৪ নং দিওড় ইউনিয়নে আনারস মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আঃ মালেক মন্ডল। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকেই ব্যক্তিগত তহবিল থেকে সাধ্য অনুযায়ী খরচ করে ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করে চলেছেন।
তিনি জানান, এ ইউনিয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনার সময় যে উন্নয়ন হচ্ছে তার বিন্দুমাত্র উন্নয়ন মূলক কাজ বিগত কোন সরকারের আমলে হয়নি।
ইউনিয়নে রাস্তঘাট নির্মাণ, বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে সরকার। আঃ মালেক মন্ডল চেয়ারম্যান দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন ৪নং দিওড় ইউনিয়নে শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের দিক দিয়ে ক্রীড়াবান্ধব ও ডিজিটাল মালেক মন্ডল হিসেবে সর্বস্থরে পরিচিতি লাভ করেছেন।
এরই ফলসূতিতে দিনাজপুরের বিরামপুর উপজেলার উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি প্রত্যাশী চার উপজেলার নয়নের মণি এমপি শিবলী সাদিক মহোদয়ের আস্থাভাজন ডিজিটাল চেয়ারম্যান নামে পরিচিত ৪ নং দিওড় ইউপি চেয়ারম্যান আঃ মালেক মন্ডলকে আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা-২০২৩ ইং দেওয়া হয়েছে বলে জানা যায়।
সমগ্র দেশের দুইজন শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের মধ্যে বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ মালেক মন্ডল । ক্রীড়াবান্ধব ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এবার আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা স্মারক -২০২৩ ইং পেয়েছেন।
উল্লেখ্য জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ এবং মিডিয়া পার্টনার বাংলাদেশপ্রতিদিন, নয়াদিগন্ত,ইনকিলাব, আয়োজিত সেগুনবাগিচায় জাতীয় প্রেসক্লাব চত্তর,শাহবাগ,ঢাকায় ইউপি চেয়ারম্যানের হাতে এ স্মারক (ক্রেস) ও সনদপত্র প্রদান করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.