মোত্তাহিদ ইসলাম মারজান, উলিপুর উপজেলা, প্রতিনিধি: বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা ও উলিপুর উপজেলা শাখার আয়োজনে সকাল ৯.০০ ঘটিকায়
বঙ্গবন্ধু ও শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৯.৩০ মিনিটে আনন্দ র্যালি ,১০.৩০ মিনিটে আলোচনা সভা, ১১.০০ দোয়া মাহফিল, ১১.২০ কেক কর্তন,অতিথি বৃন্দকে সম্মাননা স্মারক প্রদান সহ চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা ২০২১ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অধ্যাপক এম এ মতিন (মাননীয় সংসদ সদস্য ২৭ কুড়িগ্রাম ৩),বিশেষ অতিথি বীর-মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু (সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর উপজেলা ও চেয়ারম্যান উপজেলা পরিষদ),
আলহাজ্ব মামুন সরকার মিঠু (মেয়র উলিপুর পৌরসভা),আরো উপস্থিত ছিলেন মঞ্জুরুল সরদার বাবু (ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক উলিপুর উপজেলা আওয়ামী লীগ), প্রধান আলোচক আসাদুল হক (দপ্তর সম্পাদক শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটি), সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক শাহীনুর আলমগীর (সাধারণ সম্পাদক শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা), সঞ্চালনা করেন মোত্তাহিদ ইসলাম মারজান (যুগ্ম-আহবায়ক শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উলিপুর উপজেলা শাখা)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.