এবার প্রথমবারের মতো অপারেশন ছাড়াই একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া বেগম (২৪)।
পাঁচ শিশুর মধ্যে চারজন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
বর্তমানে মা সুস্থ থাকলেও শিশুরা ঝুঁকিতে রয়েছে। ডাক্তার আশরাফুল আলম জানিয়েছেন, গর্ভধারণের পাঁচ থেকে ছয় মাসের মাথায় জন্ম হওয়ায় শিশুদের প্রত্যেকের ওজন কম হয়েছে।
মা সাদিয়া খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গেছে, পাঁচ বাচ্চার প্রসবে অনেক ঝুঁকি ছিল।
তবে মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় ঝুঁকিতে রয়েছে শিশুরা। শিশুদের দেখতে হাসপাতালের রোগী ও রোগীর স্বজনরা ভিড় করছেন। শিশুদের ছোট ফুফু রাবেয়া বলেন, আমরা খুবই খুশি। নরমালে বাচ্চা জন্ম হয়েছে। শিশুর মা সুস্থ আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.