
ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুরে "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত কেশবপুর উপজেলা কমিটির আয়োজনে সোমবার (২৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা'র সভাপতিত্বে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবি, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.