
এদেরমধ্যে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারকে খুলনার জেলা প্রশাসক করা হয়েছে। ফেনীর জেলা প্রশাসক হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসান।
অন্যদিকে, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. মোমিনুর রশিদকে শেরপুর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোঃ মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল হোসেনকে পটুয়াখালী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোঃ আব্দুল লতিফকে মানিকগঞ্জ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. জহুরুল ইসলামকে পঞ্চগড় জেলার জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও নরসিংদীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান, সাতক্ষীরায় পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. হুমায়ুন কবির, মুন্সিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল ও নাটোরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদ জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.