গাজীপুরের কাপাসিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪৮ ঘণ্টা একটানা অনশনের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন প্রেমিক ফয়সাল আব্দুল্লাহ আল-মামুন ও প্রেমিকা সুমাইয়া আক্তার ওরফে হাবিবা।
জানা যায়, বুধবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার রায়েদ ইউনিয়নের পূর্ব বেলাশী এলাকার আনোয়ার হোসেন ওরফে আনুর ছেলে ফয়সাল আব্দুল্লাহ আল-মামুনের (৩০) বাড়িতে বিয়ের দাবি নিয়ে হাজির হন একই এলাকার আওলাবর বিবাদীয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার হাবিবা। ফয়সালের সঙ্গে আড়াই বছরের প্রেমের সম্পর্ক হাবিবার।
পরবর্তীতে বিয়ে না করে কালক্ষেপণ করায় ফয়সালের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন হাবিবা। পরে মামুনের পরিবারের লোকজন হাবিবাকে বুঝিয়ে তাদের বাড়িতে পাঠানোর একাধিক বার চেষ্টা করেও ব্যর্থ হয়।
এ খবর পেয়ে হাবিবার পরিবারের লোকজনও তাকে বুঝিয়ে বাড়ি নিয়ে আসার ব্যর্থ চেষ্টা চালায়। এই যখন অবস্থা, তখন উভয় পরিবারের সদস্যরা দুই গ্রামের গণ্যমান্য লোকজনদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত প্রায় ২টার দিকে প্রেমিক যুগলের বিয়ে পড়িয়ে দেয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.