
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানবাধিকার কর্মী ও যুবকদের জন্য মানবাধিকার বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে । গতকাল বৃহস্পতিবার রহনপুর পৌরসভার হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের শেষ দিন ডাসকো ফাউন্ডেশনের রিভাইড প্রকল্পের উপজেলা কর্মকর্তা জেনারেল ইসলাম জিন্নাহ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেন ।
এ সময় উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার সবিতা রানী রায় ও প্রিন্স কোড়াইয়াসহ অন্যরা।
দুই দিনব্যাপি এই প্রশিক্ষনে উপজেলার তিনটি ইউনিয়নের রহনপুর, রাধানগর, ও পার্বতীপুর এলাকার সমাজকর্মী,ইমাম, সাংবাদিক, যুবক-যুবতী,এলাকার গণমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন।
উল্লেখ্য, রিভাইভ প্রকল্পটি সুইজারল্যান্ড দুতাবাস এবং হেকস ইপার সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রকল্পটি কাজ করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.