
ঘটনার দিনই পূজামণ্ডপে যে কোরআন রেখে এসেছেন তাঁকে চিহ্নিত করা হয়। পরদিন ১৪ অক্টোবর রাতে ইকবালকে শনাক্ত করা হয়। এরপর তাঁর নাম প্রকাশিত হলে তখন থেকেই আলোচনায় আসছে ‘তৃতীয় পক্ষের’ বিষয়টি। ইকবালের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি—এমনকি পুলিশও ধারণা করছে অন্য কোনো পক্ষ তাঁকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। গতকাল পুলিশ সুপার ফারুক আহমেদ বলেছেন, এ ঘটনার পেছনে কারা জড়িত সেটি জানতে তাঁরা ইকবালকে জিজ্ঞাসাবাদ করছেন। হিন্দু সম্প্রদায়ের নেতারাও মনে করছেন, এ ঘটনাটি তৃতীয় কোনো পক্ষই ঘটিয়েছে। ইকবাল শুধু তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।
কুমিল্লা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু বলেন, ‘আমি ঘটনার শুরু থেকেই বলে আসছি, যারা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, তারাই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পেছনে তৃতীয় পক্ষের পরিকল্পনা রয়েছে।’
সূত্র-কালের কণ্ঠ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.