প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৮:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২১, ৮:০০ পি.এম
চট্টগ্রাম সন্ধ্যা ৬টার পর চট্টগ্রামে দোকান বন্ধ

চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধ ও মুদি দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় শুক্রবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ ঘোষণার পর পরই অভিযানে নেমে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা প্রশাসক বলেন, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ওষুধ ও মুদি দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। চট্টগ্রামের সব হোটেল-রেস্টুরেন্ট, বিপণি বিতান, শপিং সেন্টার বন্ধ রাখতে হবে। শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। এ নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.