প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৩, ৬:৪০ পি.এম
চলন্ত ট্রেনে ঝাপ দিয়ে কলেজ ছাত্রের আত্মাহত্যা

রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন জুয়েল ইসলাম নামে এক কলেজছাত্র।
শুক্রবার সকালে উপজেলার ১০ নম্বর রেলঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ইসলাম উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি বানিয়াপাড়া গ্রামের ময়নাল ইসলামের ছেলে। তিনি বদরগঞ্জ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, সকালে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে আচমকা ঝাঁপিয়ে পড়েন জুয়েল। এতে সঙ্গে সঙ্গে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, মোবাইল কিনে না দেওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কলেজছাত্র জুয়েল। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবু বক্কর সিদ্দিক বলেন, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বদরগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি সকাল ৯টা ৫ মিনিটে ছেড়ে যায়। এরপরেই আমরা খবর পাই ১০ নম্বর রেলঘুন্টির কাছে একজনের মরদেহ পড়ে আছে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় রেল পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.