প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৩, ৭:১৯ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ডা: আব্দুল ওয়াদুদ,গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: একটি সরকার বিদ্যুতের দাবিতে মানুষ হত্যা করে, শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয় -পলক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ২০০৪ সালে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবি করলে ১৯ জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। সেই চাঁপাইনবাবগঞ্জেই ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করেছেন। একটি সরকার বিদ্যুতের দাবি করলে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করেন।
শনিবার (০৩ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন' এর আয়োজনে জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এই আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধন করেন, 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেকে স্বল্প দরিদ্র স্বল্প আয়ের রাষ্ট্র থেকে মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে রুপান্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, নিষ্টা ও দূরদর্শিতার কারনেই সম্ভব হয়েছে। করোনা সংকট ও রাশিয়া ইউক্রেন সংকটে দেশকে নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। ১৪ বছর আগে ৪০ শতাংশ ঘরেও বিদ্যুৎ ছিল না। আজকে শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী।
রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ--১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, ডান এ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা এ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেডের সিইও জারা জাবীন মাহবুব, এটুআই প্রকল্পের হেড অব কমার্স রেজানুল হক জ্যামি, সঞ্চালনা করেন তরুণ উদ্যোক্তা ফেরদৌস-উল-আলম, চাল চাল ডট কম এর প্রতিষ্ঠাতা জিয়া আশরাফসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.