শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম উসমান। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাবাসী সহ সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য নিরবিচ্ছিন্ন শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ছাত্রলীগ সভাপতি বলেন,ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর ঈদ সব শ্রেনী পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সোহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধনা।
তিনি আরও বলেন ঈদ সাম্য মৈত্রী সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণী পেশার মানুষকে সুহার্দ্য সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ চেতনায় উদ্ধসিত পবিত্র ঈদুল ফিতর আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন হোক আমাদের মূলমন্ত্র।
ছাত্রলীগ সভাপতি আরো বলেন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই সকালেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরীব অসহায় মানুষের পাশে জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ জরা এবং সুখ শান্তি সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন ঈদ মোবারক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.