
দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম শাওনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) রাতে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।
জানা গেছে, গত শুক্রবার দুপুর থেকে বিয়ের দাবিতে ওই নেতার বাড়িতে অনশন করেন পার্শ্ববর্তী মুকুন্দপুর ইউনিয়নের বাদমুখা এলাকায় কলেজ পড়ুয়া এক তরুণী। পরে একই দিন থেকেই বাড়ি থেকে পালিয়ে ছিলেন ছাত্রলীগ নেতা শাহাবুল।
সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাট রানিগঞ্জ এলাকায় অনশনে বসা তরুণীকে বিয়ে করেন তিনি। বীরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, গত কয়েক দিন ধরে শাহাবুল ইসলামের বাড়িতে এক কলেজ শিক্ষার্থী বিয়ের দাবিতে অনশন করে আসছিলেন।
ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। বিষয়টির সত্যতা জানার পরে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.