জামালপুর সদর উপজেলা মধ্য বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের একটি পুকুর থেকে মধ্য বয়সী এক মহিলার অজ্ঞাত লাশ উদ্ধার করেছে জামালপুর নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

প্রতক্ষদর্শীরা জানান, আনুমানিক বেলা ১১ টায় পুকুর পাড় দিয়ে চলাচল কালে মানুষের মত দেখা যায় তাৎক্ষণিক নারায়নপুর তদন্ত কেন্দ্রে খবর দিলে তদন্দ্র কেন্দ্রের পুলিশ এসে লাশটির উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশটির উদ্ধার এর পর দেখা যায় গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে ।
জামালপুর সদর থানার ওসি রেজাউল খান জানান- ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ কারা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.