প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৩, ৬:০৩ পি.এম
জয়পুরহাটে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী, থানায় জিডি

আব্দুল কাইয়ুম,জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলায় স্বামীর বাড়ি থেকে পারভিন আক্তার মুনি (২২) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। ওই গৃহবধূ ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের মোকছেদ আলীর মেয়ে গত ২২জনুয়ারী ২০২৩ রাতে এ বিষয়ে থানায় জিডি করেছেন গৃহবধূর বাবা মোকছেদ আলী এর আগে গত ২১ জানুয়ারী জেলার বানিয়াপাড়া গ্রামে রাত্রি ৮টার সময় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন ওই গৃহবধূ।
গৃহবধূর বাবা ও তার আত্ময়ী স্বজন বলেন, আমর মেয়ে পারভিনের সঙ্গে জামাই সামীমের সংঙ্গে ৭বছর আগে বিয়ে হয়। জয়পুরহাট সদর বানিয়া পাড়া গ্রামের বাসিন্দা মোঃ ফেজু মোস্তাকিমের ছেলের৷
গত (২১জানুয়ারী) মেয়ে জামাই সামীম নিকোজের বিষয়ে কিছুই বলেনি৷ আমাদের এক আত্নয়ী বলেন আপনাদের মেয়ে পারভিন কাউকে কিছু না জানিয়ে গত ২১জানুয়ারী স্বামীর বাড়ি থেকে বের হয়ে গেছেন। এ কথা শুনে সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করেছি। কিন্তু কোথাও মেয়ে পারিভিনকে খোঁজ পাইনি। এ ঘটনায় গত ২২জানুয়ারী জয়পুরহাট সদর থানায় জিডি করেছি।
নিখোজ পারিভিন গৃহবধূর এক আত্মীয় বলেন, পারভিন নিখোঁজ হওয়ার এক দিন পর আমাদের জানানো হয়েছে। এ ক্ষেত্রে পারভিনের স্বামী সামীমের উচিত ছিল থানা-পুলিশের সাহায্য নেওয়া। কিন্তু তিনি তা না করে নীরব ভূমিকা পালন করছেন। আমাদের সন্দেহ মেয়েকে সামীম গুম করেছে৷
এ বিষয়ে সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন নিখোজের বিষয় একটি জডি হয়েছে এস আই জিয়াউর রহমান জিডির সূত্র ধরে তদন্ত চলছে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.