
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে বজ্রপাতে সুভাষ ঘাগড়া (৫৫) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত কৃষক একই গ্রামের মৃত খাইশা সাংমার ছেলে। ১২ অক্টোবর বুধবার সকাল ৯ টার দিকে ওই ঘটনা ঘটে। ১ ছেলে ও ১ মেয়ের জনক সুভাষ ঘাগড়ার এহেন মৃত্যুতে পরিবারের মাঝে শােকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মেঘলা আকাশ আর হালকা বৃষ্টিকে উপেক্ষা করে সুভাষ ঘাগড়া গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় বজ্রপাতে সে মারাক্তক ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহতের পরিবার ও প্রতিবেশীরা তাকে মৃতবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.