
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে আইন অমান্য করে মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ী সাইদুল ইসলামকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (১৯/০৪/২৪) বুধবার সকালে এই অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটচাঁদপুরের পারলাট গ্রামের সাইদুল ইসলাম উপজেলার ঝামাঘাটা এলাকায় আইন অমান্য করে পুকুর থেকে যন্ত্র দিয়ে মাটি কাটছিল।
খবর পেয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মে ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায় বলেন, উপজেলার ঝামাঘাটা এলাকায় অভিযান চালিয়ে ঠিকাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয় ।
এ সময় তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শকসহ (এসআই) পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.