
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে। ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডের সময় এই কম্পন অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ইনচার্জ নিজাম উদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।
ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.