তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেশের ১ হাজার ৭টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
একইসঙ্গে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ১০০ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী। এ ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মোট ৫৬৯ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য রয়েছেন ১৩২ জন।
এর আগের দুই ধাপসহ মোট ২৫৩ জন চেয়ারম্যান বিনাভোটে নির্বাচিত হন। প্রথম ধাপে ৭২ জন এবং দ্বিতীয় ধাপে ৮১ জন একক প্রার্থী হিসেবে ভোট ছাড়াই চেয়ারম্যান হয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.