প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৩, ১:২১ পি.এম
দলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের সবজি চাষ প্রশিক্ষন শেষে কৃষি উপকরণ বিতরন

শেরপুর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করেন নাগরিক প্লাটফর্ম নাগরিক উদ্যোগ।
আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাসের পরিকল্পনা ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুল আলম সবুজ।
অসচ্ছল নারীদের আর্থসামাজিক উন্নয়নে বাড়ীর আঙ্গিনায় সবজি চাষের ওপর প্রশিক্ষন ও উৎসাহ প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মনি জামান। প্রশিক্ষনে বাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকারিতার ওপর গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী বাবু বিদ্বান বিশ্বাস।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.