প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৩, ৫:২৮ পি.এম
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের উন্নয়ন কনসার্ট ও লিফলেট বিতরণ

সোমবার (২০ নভেম্বর) বিকালে ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম এর উদ্যোগে,ঘোড়াঘাট উপজেলার সদর ওসমানপুর ও রাণীগঞ্জ বাজারে,বাংলাদেশ সরকারের বিভিন্নমূখী জনকল্যাণ মুলক কার্যক্রম ও উন্নয়নের বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে ভ্রাম্যমান কনসার্ট ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রম পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা যুবলীগের সদস্য ইফতেবার আহমেদ বাবু।
এ সময় বাউল শিল্পীদের গানের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দিনাজপুর-৬ আসনের রুপকার মানবিক এমপি শিবলী সাদিককে নিয়ে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক গান পরিবেশন করা হয়।
উক্ত ভ্রাম্যমান কনসার্টর পরিচালক উপজেলা যুবলীগের সদস্য ইফতেবার আহমেদ বাবু,দিনাজপুর-৬ আসনের মানবিক এমপি শিবলী সাদিক মহোদয়ের বর্তমান সরকারের আমলে বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম ও উন্নয়নের কথা তুলে ধরেন এবং কথা ও কাজের মিল রেখে উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরণ করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.