ছবি: দৈনিক কলম কথা
ছবি: দৈনিক কলম কথা

নওগাঁর রানীনগরে চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাকিব হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে রানীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেঘর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাকিব হোসেন উপজেলার একডালা ইউপির তেঘর গ্রামের মৃত মঞ্জুর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলা করছিল ওই শিশু। এ সময় রাকিব হোসেন ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দিয়ে পাশে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এ অবস্থায় ওই শিশু কান্নাকাটি করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রাকিব সেখান থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওই শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে এ দিন সন্ধ্যায় আসামি রাকিবকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।