
অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভীন আক্তার।
গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় নবাবগঞ্জ উপজেলায় বেশকয়েকটি পূজা মন্দির পরিদর্শন করলেন আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভীন আক্তার।
এসময় আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মোরশেদ জামিল ও আবদুল হাকিম সহ সংশ্লিষ্ট ইউনিয়ন সহ সকল দলনেতা উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভীন আক্তার বলেন- এবার পূজায় আমাদের আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে যাচাই-বাছাই করে উপজেলার ৬৮ টি পূজা মন্ডপে প্রশিক্ষণ প্রাপ্ত ৪১০ জনকে তাদের দায়িত্ব বুঝে দিয়েছি। মোট ৪১০ জন সদস্য সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.