
সাইফুর নিশাদ | নরসিংদীঃ নরসিংদীর মনোহরদী পৌর শহরের বাজারে বুধবার পাগলা কুকুর কামড়ে ১২ নারী পুরুষ ও শিশুকে আহত করেছে ।
জানা গেছে, বুধবার সকাল ১১ টার দিকে এক পাগলা কুকুর আকস্মিকভাবে পৌর শহরের বাজার এলাকায় যাকে যেখানে সামনে পেয়েছে বেপরোয়া হামলা করেছে।
বাজারের বাইপাস রোড ও বাজার বাসষ্ট্যান্ড লিঙ্ক রোডে অবস্থানকারী ১২ শিশু নারী পুরুষ এ পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন।
আহতদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।এরা হচ্ছেন জুনায়েদ (৫),ইব্রাহীম (৯),হালিমা(৩৫),আশিক (২২), প্রিন্স (২৮), সুমন(২৫),রুবেল(৩৫),আফজাল (২৫), ইমরান (২০),নয়ন (২৪) শিউলী(৪০) ও রাশেদুল (১৭)।
তাদের সবাইকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক দেয়া হয়েছে বলে জানিয়েছেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.