
মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি : “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার থানার কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং ফোরাম, ডোমার থানা অনুষ্ঠানটির আয়োজন করেন।
শনিবার সকালে ডোমার থানা চত্ত্বর হতে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, পৌর প্যানেল মেয়র সেলিম রেজা, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, জেলা আ’লীগ সহ সভাপতি খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নুরন নবী, আল আমিন রহমান, ওসি (তদন্ত) মাসুদ করিম, সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সানবিন, রাম নিবাস প্রমূখ।
এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সুধীজন, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক,মুক্তিযোদ্ধাসহ সচেতননাগরিক উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বাল্যবিবাহ, মাদক, জুয়া, ইভটিজিং প্রতিরোধে ডোমার থানা পুলিশের ভুমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.