
মণিরামপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরাপত্তা ও দায়িত্ব পালনের সুবিদার্থে যশোরের মণিরামপুরে ১৬৭ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক,জ্যাকেট,টর্চ লাইট,ছাতা,লাটি সহ মোট ২১টি প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেছে যশোর জেলা প্রশাসক কর্তৃপক্ষ।
মণিরামপুর উপজেলা পরিষদ হলরুমে বৃহঃবার সকালে মণিরামপুর উপজেলার ১৭ ইউনিয়নের ১৬৭ জন গ্রাম পুলিশের মাঝে এ সমস্ত সরঞ্জাম তাদের হাতে তুলে দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহির দায়ান আমিন।
এছাড়াও একজন মহিলা সদস্য সহ নতুন ১১জন গ্রাম পুলিশ সদস্যেকে নতুন বাইসাইকেল প্রদান করা হয়। নতুন পোশাক সহ প্রয়োজনীয় সরঞ্জাম পেয়ে আনন্দ প্রকাশ করে গ্রাম পুলিশের সদস্যরা।
মফস্বল পর্যায়ে দায়িত্ব পালনে আরো গতিশীল করতে যশোর জেলা প্রশাসকের কার্যালয় হতে এ সমস্ত সরঞ্জাম গ্রাম পুলিশদের প্রদান করা হয় বলে জানান মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মাহির দায়ান আমিন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.