বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: অসহায় ও শীতার্তদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল শীতার্তদের হাতে পৌছে দিলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু।
বুধবার (১২ জানুয়ারি) চতুল ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৩০০ অসহায় ও শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিইও) মো. আজিজুর রহমান খান, আলিমুজ্জামান বাবলু শরীফ, পরিষদের সচিব মো. জাফর মোল্যা, ইউপি সদস্য জালাল সিকদার, মো. ওহিদুর রহমান প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.