
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিলো প্রায় সাড়ে ৩ ঘণ্টা। রোববার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়।
এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, রোববার ভোর থেকে কুয়াশা বেড়ে যায়।
এতে দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয়পাড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে কোন দুর্ঘটনা হয়নি।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে। এতে সেতুতে দুর্ঘটনা এড়াতে সেতুতে প্রায় সাড়ে তিন ঘন্টা টোল আদায় বন্ধ হয়।
বর্তমানে কুয়াশার মাত্রা কমে যাওয়ায় টোল আদায় শুরু হয়েছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে পরিবহনের দীর্ঘসারির সৃষ্টি হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.