বরিশালে নিজের পিস্তলের গুলির শব্দে অজ্ঞান হয়েছেন কোতয়ালী মডেল থানার এএসআই সেলিম রেজা (৫০)। শনিবার রাত ৯টা ১০ মিনিটে থানা কম্পাউন্ডের দ্বিতীয় তলার সিড়িতে এ ঘটনা ঘটে।
আহতকে উদ্ধার শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন সহকর্মীরা। সেলিম রেজা নগরীর কালিবাড়ি রোডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) শারমিন সুলতানা রাখি।
তিনি জানান, সেলিম রেজা কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে শনিবার রাতে দায়িত্বপালনে যাচ্ছিলেন। এসময় তিনি সিড়িতে অসুস্থ হয়ে পরেন। পরে যাওয়ার কারণে লোড করা পিস্তলের এক রাউন্ড গুলি বের হয়ে যায়। শব্দ শুনে সেলিম অজ্ঞান হয়ে যান। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন।
শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল আহসান জানান, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্যাথলজি রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.