বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়ায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধলগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের সভাপতিত্বে ভাতাভোগিদের মাঝে প্রধান অতিথি হিসাবে বই বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা এটি এম মাসুদ হোসেন, সাবেক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিকদার, পরিষদের সচিব আব্দুস সালামসহ ইউপি সদস্যগন।
এদিকে রায়পুর ও নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে ভাতার বই বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.