বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
(১০ জানুয়ারি) সোমবার বিকেলে ঘাটপাড় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামীলীগ বিরামপুর শাখার আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শীবেশ কুন্ডু'র সভাপতিত্বে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু,পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সাবেক সভাপতি আকরাম হোসেন, উপজেলা, পৌর ও ইউনিয়নের আ.লীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.