
কিশোরগঞ্জ রেলস্টেশনের আউটার এলাকায় এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এই ঘটনার ৭ ঘণ্টা পর বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ইউসুফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর গোধূলি ট্রেনটি কিশোরগঞ্জ প্রবেশের পর ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যুত হয়।
এতে কিশোরগঞ্জের সঙ্গে ভৈরব-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, উদ্ধারকারী ট্রেন দিনগত রাত ৩টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।
আজ ভোর সাড়ে ৬টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। এগারোসিন্ধুর প্রভাতি কিছুটা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ছেড়ে গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.