টাঙ্গাইল প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগের তিন মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন করা হয়েছে।
২৮ আগস্ট (বুধবার) বিকালে মধুপুর উপজেলা কৃষক লীগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষ রোপন করে কর্মসূচি উদ্ভোধন করেন, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন।
এসময় টাঙ্গাইল জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন আকন্দ, মোস্তাফিজুর রহমান মেস্তফা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ তারিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ পাপন কুমার চন্দ, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান,উপ-সহকারী কৃষি অফিসার শহিদুল ইসলাম, মধুপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যাপক এস এম মঈনুল ইসলাম,যুগ্ম-আহ্বায়ক মোহসিনুল কবিরসহ উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.