প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২২, ৪:১৩ পি.এম
মনিরামপুরে মালয়েশিয়া প্রবাসী পরিষদের কোরআন শরীফ বিতরন

এস এম তাজাম্মুল,মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের মালায়েশিয়া প্রবাসী পরিষদের পক্ষ থেকে ৬টা কোরআন শরীফ এর সমমূল্যের অর্থ বিতরন করা হয়েছে। সূত্র মতে,আজ বৃহঃবার বেলা ১১টার দিকে মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজার সংলগ্ন ১২ নং শ্যামকুড় ইউনিয়নের ঈমান নগর হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসায় এই সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম।
এ বিষয়ে মালায়েশিয়া প্রবাসী, মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের ভরতপুরের কৃতিসন্তান ও ১৩নং খানপুর ইউনিয়নের মালায়েশিয়া প্রবাসী পরিষদের সভাপতি মোঃ হোসেন আলী জানান,
আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মানবসেবা মূলক কার্যক্রম করে আসছি।তারই ধারাবাহিকতায় উক্ত মাদ্রাসার নতুন ৬ জন এতিম ছাত্র পবিত্র কোরআন খতম করেছে।তাদের জন্য আমরা ৬টা কোরআন শরীফ ক্রয়ের সমমূল্যের অর্থ বিতরন করেছি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.