এবারের অমর একুশে বইমেলায় ডাস্টবিনে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করার ঘটনা ঘটেছে। বিগত দেড় দশকের বেশি সময় ধরে জনগণের ওপর চালানো নানা নৃশংসতার ঘৃণা স্বরূপ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ডাস্টবিনে ছবি যুক্ত করা হয়। সেই ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। নেটিজেন পাড়ায় হচ্ছে নানা আলোচনা। সেই রেশ না কাটতেই এবার যশোরে ডাস্টবিনে আওয়ামী লীগ সভাপতির ছবি লাগানো হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের নিয়ে দিনব্যাপী নানা আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা। পৌরপার্কে করা সেই আয়োজনেই ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগানো হয়েছে। এছাড়া টয়লেটের সিঁড়িতেও ছবি লাগিয়ে দিয়েছেন আয়োজকরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.