
যশোরের চুড়ামনকাঠিতে বিএডিসির ট্রাকচাপায় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে যশোরের চুড়ামনকাটি-চৌগাছা সড়কের ইটভাটার সামনে ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার সুমি, যশোর সদরের কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫০) এবং বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ভ্যানচালক মাসুম (৩৫)।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.