রাজধানীর ঢাবির শহীদুল্লাহ হলের সামনে দোয়েল চত্বরের পাশে রাস্তার উপর থেকে মো. মাসুদ (৪৫) নামে এক ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (২৬ মার্চ) সকাল ৯টায় শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শাহরিয়ার জানান, খবর পেয়ে ঢাবির শহিদুল্লাহ হলের সামনে দোয়েল চত্বরের পাশে ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, স্থানীয়রা জানায় ওই ব্যক্তির নাম মাসুদ। তিনি ওই এলাকাতেই ভবঘুরে হিসেবে থাকতেন এবং ঘুমাতেন।
গতকাল রাত থেকে আজ সকালের মধ্যে কোন একটি সময়ে অসুস্থ হয়ে সে মৃত্যুবরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরো জানান, ক্রাইমসিনের ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যাবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.