ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সময় মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে অন্তত ৬৮ জনকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল বুধবার (১৬ মার্চ) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত নিয়মিত এ অভিযান চলে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮,৪৮৪ পিস ইয়াবা,
২৮ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৪১০ গ্রাম গাঁজা ও ১০ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৪৮টি মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.