
আগামী ২০ নভেম্বর (শনিবার) রূপসা নদীতে ১৪তম ঐতিহ্যবাহী খুলনা নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রশাসনের অনুমতি ও তারিখ নির্ধারণ চুড়ান্ত করেছে আয়োজক সংস্থা।
নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র খুলনার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রহিম বলেন, আগামী ২০ নভেম্বর রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারণে গেল দুই বছর নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধ রাখতে হয়েছিল।
রূপসা নদীর নৌকাবাইচ খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বিনোদনের মিলনমেলা। দর্শকদের আরও বেশি বিনোদন দিতে এবার নৌকার সংখ্যা ত্রিশটির উপরে আনার চেষ্টা করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.