মনির খান স্টাফ রিপোর্টার: নড়াইলের পুলিশ সুপারের নির্দেশনায় ওসি লোহাগড়া থানা আয়োজিত, লোহাগড়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিট পুলিশিং সমাবেশের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জনাব আবু হেনা মিলন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়( পিপি এম বার)। অতিরিক্ত পুলিশ সুপার জনাব তানজিলা, উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান রুনু, লোহাগড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মশিয়ুর রহমান, জনাব ফয়জুল হক( রোম)লোহাগড়া পৌর মেয়র জনাব আশরাফুল আলম, জনাব শিয়ানুক রহমান,
৫ নংলক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব কাজী বনি আমিন, লোহাগড়ার আলোচিত কাউন্সিলর জনাব গিয়াস উদ্দিন ভূইয়া, লোহাগড়া আওয়ামী লীগের মহিলা নেত্রী জনাব লিপি খানম,সহ পূজা মন্ডবের সভাপতি ,সেক্রেটারি ও সাধারন ভক্তগন শারদীয় দুর্গাপূজা যাহাতে সুশৃঙ্খল ভাবে পালন করতে পারে, সেই বিষয় নিয়ে সকলের সাথে এই সমাবেশে মত বিনিময় করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.