স্বাধীনতা মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বাজিতখিলা ইউনিয়ন আওয়ামীগের দিনব্যাপী নানা আয়োজন।

১৫ই আগস্ট রবিবার শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, পুষ্পস্তবক অর্পণ, বাজিতখিলা বাজার জামে মসজিদে মিলাদ মহফিল, বিকালে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামীলীগ ৩নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হুইপ কন্যা গরিবের ডাঃ শারমিন রহমান অমি,বাজিতখিলা ইউনিয়ন আওয়ামীলীগ,ওযাডর্ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাতীলীগসহ সকল নেতৃবৃন্দ।

দোয়া ও আলোচনা শেষে ১০০ জন গরীব ও হত-দরিদ্র পরিবারের মাঝে ১০ করে চাউল বিতরন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.