মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এতিম, অসহায় মানুষ ও পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন জামালপুর জেলা পুলিশ।
রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার নাছির উদ্দিনের নির্দেশনায় শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় ৪ শাতাধিক লোকের মাঝে এসব খাবার বিতরণ করা হয়। জামালপুর পুলিশের এটিএসআই নুরুল ইসলাম পৌরসভার বেলটিয়া খালের পাড় এতিমখানা, খুপিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বামুন পাড়া, তিরুথা সত্যপীর বাজার এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় ঘুরে ঘুরে এসব খাবার বিতরণ করেন। নুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পুলিশ সুপার নাছির উদ্দিনের নির্দেশে আমরা এসব খাবার বিতরণ করছি।
তিনি আরও বলেন, বর্তমান পুলিশ সুপার শুরু থেকেই গরিব অসহায়দের সহায়তা করে আসছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.