শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শহরের কালিঘাট রোডস্থ স্কুল ক্যাম্পাস থেকে বাসযোগে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাস সিলেটের উদ্দেশে যাত্রা করে।
প্রকৃতি কন্যা জাফলং ও তামাবিল স্থল বন্দর ঘুরে সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পিকনিক স্পটে গিয়ে দুপুরের খাবার খাওয়া হয়। পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, দেশাত্ববোধক গান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অধিবেশনে বক্তব্য দেন দৈনিক মানবকণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মো. আল আমিন, দৈনিক সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক আলোকিত সকালের শ্রীমঙ্গল প্রতিনিধি মুস্তাকিম আল মুনতাজ, স্কুলের শুভাকাঙ্খী শহিদুল ইসলাম নূর, স্কুলের অভিভাবক লাকি বেগম প্রমুখ।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, জয়া রবি দাশ, তাসলিমা জান্নাত চৈতি, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, মাখন সবর এবং তাসনিম রহমা তৃষা।
অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষকসহ অতিথিবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.