হাজারো বাধা বিপত্তি পেরিয়ে উদ্বোধন হলো প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু।পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শনিবার(২৫ জুন) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল’র সভাপতিত্বে একটি মিছিল বের হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ।সর্বশেষ তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে এসে আনন্দ মিছিল শেষ করে মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আনিছুর রহমান আনিছ প্রধান এবং জহির উদ্দিন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু সাইদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, তালম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন কাওসার, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, তালম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ঠান্ডু রহমান, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, বারুহাস ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, মাগুরা বিনোদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, তাড়াশ সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক হৃদয়, সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দু।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.