আগামী বুধবার (১১ আগস্ট) থেকে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে। সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু হবে ট্রেনের টিকিট বিক্রি। ট্রেনের শতভাগ টিকিটের মধ্যে ৫০ শতাংশ কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে।
রোববার (৮ আগস্ট) সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়। এর আলোকে বাংলাদেশ রেলওয়ে তাদের ফেসবুক পেজে বুধবার থেকে ট্রেন চালুর সিদ্ধান্তের কথা জানায়।
এতে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়। যার মধ্যে রয়েছে- কোনো ভাড়া বাড়ানো হবে না। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে৷ টিকিট কাউন্টার বন্ধ থাকবে। সব অগ্রীম টিকিট যাত্রার পাঁচদিন আগে কেনা যাবে। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ থাকবে। যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণ করতে হবে। টিকিট ও মাস্ক ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.