গাইবান্ধার পলাশবাড়ীতে দাম্পত্য জীবনের বনিবনা না হওয়ায় স্ত্রী বিউটি বেগমকে তালাক দিয়ে দুই মণ জিলাপি বিতরণ করেছেন স্বামী গোলাম মোস্তফা (৪৫)।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্থানীয় শাহ্ আলম কাজীর উপস্থিতিতে উভয়পক্ষের সম্মতিতে ডিভোর্স সম্পন্ন হয়। এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, স্ত্রী আমার অবাধ্য ছিল।
সে সাংসারিক ছোট-খাট বিষয় নিয়ে সবসময় ঝগড়া-বিবাদে লিপ্ত হত। দীর্ঘ একযুগ তার অত্যাচারে অতিষ্ট হয়ে তালাকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুইজনের সম্মতিতে আমাদের তালাক সম্পন্ন হয়েছে।
সেই খুশিতে প্রতিবেশীদের মধ্যে দুই মণ জিলাপি বিতরণ করেছি। বিষয়টি নিশ্চিত করে কাজী শাহ আলম জানান, সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় ওই দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তালাক সম্পন্ন করা হয়। পরে উপস্থিত মানুষের মধ্যে ২ মণ জিলাপি বিতরণ করেন গোলাম মোস্তফা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.